দেশের গুড়ো দুধের বাজারে শীর্ষে আবুল খায়ের গ্রুপ

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৯:৪৬ পিএম


দেশের গুঁড়া দুধের বাজারে শীর্ষে আবুল খায়ের গ্রুপ
ছবি: আরটিভি

দেশের গুড়ো দুধের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। গুণগত মান, ভোক্তাদের আস্থা এবং সুষম পুষ্টিগুণ নিশ্চিত করার মাধ্যমে বর্তমানে প্রতিষ্ঠানটি এই খাতে ৩৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দেশের সর্বোচ্চ আমদানিকারক ও মার্কেট লিডার হিসেবে অবস্থান করছে।

আবুল খায়ের গ্রুপের চারটি জনপ্রিয় ব্র্যান্ড—মার্কস, আমা, স্টারশিপ ও অরা দেশের বিভিন্ন শ্রেণির মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে আসছে। এসব ব্র্যান্ডের মাধ্যমে প্রতিদিন লাখো পরিবারের কাছে পুষ্টিকর দুধ পৌঁছে যাচ্ছে। এর মধ্যে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে দেশের সবচেয়ে বেশি মানুষের আস্থা অর্জন করেছে এবং পেয়েছে সম্মানজনক ‘সুপারব্র্যান্ড’-এর খেতাব।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে আমদানি করা মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার ভিটামিন, ক্যালসিয়াম, খনিজ উপাদান ও প্রোটিনে সমৃদ্ধ। এটি সরাসরি পানীয় দুধ হিসেবে ব্যবহারের পাশাপাশি বিভিন্ন মিষ্টান্ন ও দুগ্ধজাত খাবার তৈরিতে গৃহিণীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

আরও পড়ুন

ভোক্তাদের ভিন্ন ভিন্ন চাহিদার কথা মাথায় রেখে মার্কসের পণ্য তালিকায় আরও রয়েছে—স্কুলগামী শিশুদের জন্য ‘মার্কস অ্যাকটিভ স্কুল’ ও ‘অ্যাকটিভ স্কুল ২ ইন ১’, তরুণদের জন্য ‘মার্কস ইয়াং স্টার’, উচ্চ প্রোটিনসমৃদ্ধ ‘মার্কস ডায়েট’, উচ্চ ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ ‘মার্কস গোল্ড’ এবং ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষায়িত ‘মার্কস ডায়াবেটিক ডায়েট’।

আন্তর্জাতিক মানের পণ্য, সুষম পুষ্টি এবং ভোক্তাদের আস্থা অর্জনের মাধ্যমে আবুল খায়ের গ্রুপ দেশের মানুষের পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিশু ও তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় দেশজুড়ে চলছে ‘মার্কস অল রাউন্ডার’ প্রতিযোগিতা। দেশের বিভিন্ন অঞ্চলে সফলভাবে বাছাইপর্ব শেষ হওয়ার পর প্রতিযোগিতাটি এখন ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে যাচ্ছে।

আরটিভি/এআর 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission